Calendar
Complete lyrics with original text, transliteration, and meaning, 4 sections
Lunisolar calendar
Original
শুধুই ক্যালেন্ডার, শুধুই ক্যালেন্ডার,শুধুই ক্যালেন্ডার আজ থেকে ঠিক শত বছর পর জীবন পাতার সময় হবে শুধুই ক্যালেন্ডার।। সকলের দেহ এই মাটিতে হবে লীন রুহু জগতের পেরেশানে যাবে দিন।। সকলের দেহ এই মাটিতে হবে লীন কবর জীবন হবে ভয়ানক দিন পৃথিবীর দিন মনে হবে আলেয়া মনে ভাবনা ভেবেছ কি একবার আজ থেকে ঠিক শত বছর পর জীবন পাতার সময় হবে শুধুই ক্যালেন্ডার।।
Verse 2
Original
ভেবে দেখো রেখে গিয়েছো যে সম্পদ প্রজন্ম ওরা করছে সমান ভোগ কাড়ি কাড়ি টাকা গাড়ি বাড়ি যত সুখ সব হাতে পেয়ে ভুলেছে তোমার মুখ ভুলে গেছে সব দিন থেকে জানাযার স্মরণ করার সময় হয় না আর আজ থেকে ঠিক শত বছর পর জীবন পাতার সময় হবে শুধুই ক্যালেন্ডার।।
Verse 3
Original
এসো এ সময় ভাবনার ডালা খুলি নিজ দরপণে বোধের চক্ষু মেলি আমি কি রেখেছি দাদার দাদাকে মনে দুয়ারে হাত তুলেছি কি নির্জনে এমন জীবন হবে তাই দুনিয়ায় সব ভুলে আছি উল্লাসে নির্ভয় আজ থেকে ঠিক শত বছর পর জীবন পাতার সময় হবে শুধুই ক্যালেন্ডার।।
Verse 4
Original
বন্ধ মনের এবার দুয়ার খোলো জীবনকে আর করোনা কো এলোমেলো মহাকাল বুকে পেরেক ঢোকার আগে নষ্ট করো না পলক সময়টাকে যোগ ধারাপাত শিখে নাও পাঁচবার নিজের হিসাব নাও না একটিবার আজ থেকে ঠিক শত বছর পর জীবন পাতার সময় হবে শুধুই ক্যালেন্ডার।।
